শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ: পুলিশের ফাঁকা গুলি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ: পুলিশের ফাঁকা গুলি
![]()
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ, হরতাল, পেট্রল বোমা মেরে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সামাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ সময়ে বিকট শব্দে পরপর ৩টি হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত