শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
১১২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) বিভাগ–১-এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামের বিরুদ্ধে একই পদে টানা আট বছর দায়িত্বে থাকার পাশাপাশি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে।

---

সরকারি নীতিমালা অনুযায়ী, কোনো নির্বাহী প্রকৌশলী এক স্থানে তিন বছরের বেশি দায়িত্বে থাকার সুযোগ না থাকলেও আশরাফুল ইসলাম দীর্ঘ সময় ধরে একই পদে বহাল রয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। এতে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার পাশাপাশি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে।

২০২১ সালের ৫ আগস্ট গণপূর্ত অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তিন বছরের বেশি সময় একই পদে থাকা প্রকৌশলীদের অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়। উদ্দেশ্য ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও অদক্ষতার চক্র ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করা। তবে বাস্তবে এই নির্দেশনার প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ অনেক ক্ষেত্রেই নীতিমালা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির মামলায় নাম থাকলেও আশরাফুল ইসলাম গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। এ কারণে প্রশাসনিক নীতিমালা বাস্তবায়ন নিয়েও সংশয় তৈরি হয়েছে।

একাধিক ঠিকাদার ও অভ্যন্তরীণ কর্মকর্তাদের অভিযোগ, তার দপ্তরে দরপত্র ছাড়াই কাজ শুরু করা, পরে টেন্ডার আহ্বান এবং ঠিকাদারি সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মতো অনিয়মের চর্চা রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

দপ্তরের এক জুনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানে টিকে থাকতে হলে ব্যবস্থাপনা বোঝা জরুরি, না হলে টিকে থাকা কঠিন। তবে তিনি প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষ।”

আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠলেও তিনি একাধিকবার বদলির তালিকা থেকে বাদ পড়েছেন। অন্যদিকে একই ধরনের অভিযোগে অন্য কর্মকর্তারা বদলি হলেও তার ক্ষেত্রে তা কার্যকর হয়নি বলে দাবি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোঃ আশরাফুল ইসলাম কোনো মন্তব্য দেননি।

বর্তমানে আট বছরের বেশি সময় একই পদে থাকার কারণে তার ভূমিকা নিয়ে প্রশাসনিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান নীতিমালা কার্যকর না হলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আরও বাড়তে পারে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)