শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | রাজনীতি » নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | রাজনীতি » নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”
১৩৫ বার পঠিত
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”

---

সাহিত্যিক ও আনিসুল হক-কে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, রিডিং হ্যাবিট প্রকল্প নিয়ে প্রচলিত ধারণার সবটাই সত্য নয় এবং প্রকল্পটির বাস্তব প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

নওফেল বলেন, মূল্যায়নে দেখা গেছে—বিশ্ব সাহিত্য কেন্দ্র বিপুল অর্থ ব্যয় করলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তেমন কার্যকর পরিবর্তন আনতে পারেনি। ঢাকাকেন্দ্রিক কার্যক্রম ও এলিটদের সন্তুষ্টির বাইরে এর বাস্তব প্রভাব সীমিত বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বছরে প্রায় ৪০-৫০ কোটি টাকা এই প্রকল্পে ব্যয় করা হলেও তা জেলা পর্যায়ের পাঠাগারগুলোতে বণ্টন করা হলে সারাদেশে পাঠাভ্যাস গড়ে তোলায় বেশি ইতিবাচক ফল আসতে পারত। তার মতে, বিকেন্দ্রীকরণই হতে পারত অধিক কার্যকর সমাধান।

নওফেল আরও অভিযোগ করেন, একটি প্রভাবশালী আমলাতান্ত্রিক ও তথাকথিত সুশীল বলয় দীর্ঘদিন ধরে এই অর্থপ্রবাহ বজায় রেখেছে, যার ফলে প্রকল্পটি এক ধরনের “মনোপলি” কাঠামোতে পরিণত হয়েছে।

আবদুল্লাহ আবু সায়ীদ-এর বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তার আদর্শিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, “আলোকিত মানুষ গড়ার কথা বললেই হবে না—যদি কোটি কোটি টাকার হিসাব অস্বচ্ছ থাকে এবং বাস্তব ফল না আসে, তাহলে তার জবাবদিহি থাকতে হবে।”

স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি নিজের ব্যর্থতাও স্বীকার করেন, বলেন—মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় এই ‘ফাঁকি’ বন্ধ করতে না পারা তার সীমাবদ্ধতা।

এই স্ট্যাটাস ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে শিক্ষা খাতে প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)