বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গোপন এজেন্ডা বাস্তবায়নে বর্বর আচরণ করছেনঃইনু
গোপন এজেন্ডা বাস্তবায়নে বর্বর আচরণ করছেনঃইনু
![]()
খালেদা জঙ্গিবাদ ও নাশকতার নেত্রী : তথ্যমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদক ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গোপন এজেন্ডা বাস্তবায়নে অস্বাভাবিক, অস্থির ও বর্বর আচরণ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দানকালে হাসানুল হক ইনু এ মন্তব্য করেন। অবরোধ-হরতালের নামে মানুষকে পুড়িয়ে হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন, তিনি জঙ্গিবাদ ও নাশকতার নেত্রী।’জাসদের সভাপতি বলেন, ‘দেশে শান্তির জন্য বর্বর খালেদা জিয়া ও আগুন-সন্ত্রাসীদের একাত্তরের ১৬ ডিসেম্বরের মতোই পরাজিত ও আত্মসমর্পণে বাধ্য করা ছাড়া দেশবাসীর সামনে আর কোনো পথ নেই।’ তিনি মানুষকে আগুন দিয়ে হত্যার পথ গ্রহণ করেছেন। যারা মানুষকে পোড়ায়, তারা বর্বর।’
চলমান অবস্থায় সংলাপের প্রস্তাবকারীদের উদ্দেশ্যে ইনু বলেন, ‘খালেদা জিয়া দেশ, সমাজ ও সভ্যতা ধ্বংস করতে চান। বর্বরতার কাছে পরাজিত হলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। বর্বর খালেদা জিয়ার সাথে কোনো সংলাপ নয়, একাত্তরের ১৬ ডিসেম্বরের মতোই তাদের পরাজিত করা ছাড়া দেশবাসীর সামনে আর কোনো পথ নেই।’
খালেদা জিয়ার উদ্দেশ্য মন্ত্রী বলেন, ‘মানুষকে আগুনে পোড়ানো ও নাশকতার পথ ছাড়ুন, না হলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত হোন।’
চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে অতর্কিতে বোমা হামলায় দগ্ধ হয়ে নিহত লোকজনের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রী। মানববন্ধনে আরও বক্তব্য দেন মীর হোসাইন আখতার, শরীফ নুরুল আম্বিয়া, মো. খালেদ, করিম শিকদার, শফি মোল্লাহ, মুহাম্মদ আবদুল্লাহিল কাইয়ূম, আশরাফুল হক ঝন্টু প্রমুখ।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়