শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » খালেদার কপালে দুঃখ আছে: হাসিনা
প্রথম পাতা » রাজনীতি » খালেদার কপালে দুঃখ আছে: হাসিনা
৪৬২ বার পঠিত
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদার কপালে দুঃখ আছে: হাসিনা


---
 পক্ষকাল প্রতিবেদক ঃবিএনপি জোট আন্দোলনে থাকলেও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দলীয় নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ২০ দলের কর্মসূচি নিয়ে ‘চরম প্রতিক্রিয়া’ না দেখাতেও দলীয় নেতাদের পরামর্শ দেন।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যেও সংবিধান অনুযায়ী ২০১৯ সালের আগে কোনো নির্বাচন অনুষ্ঠানে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা অনমনীয় অবস্থানের কথাই জানিয়েছেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে  বলেন, “নেত্রী বলেছেন, অবরোধের নামে বিএনপি-জামাত যে নাশকতা করছে, তার বিরুদ্ধে সরকার কাজ করছে। সুতরাং এ নিয়ে আপনারা চরম প্রতিক্রিয়া দেখাবেন না।তিনি খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেছেন, “তার (খালেদা) কপালে অনেক দুঃখ আছে। চাইলে তার বিরুদ্ধে অনেক কিছুই করতে পারি। কিন্তু এই মুহূর্তে কিছু করতে চাই না।”

খালেদা জিয়াবৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়া যে কাজটা করছেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার কার্যকলাপ মানবতাবিরোধী, এটা কোনো আন্দোলন নয়। এটা সন্ত্রাসী, নাশকতামূলক কার্যাকলাপ। এটা জঙ্গি উত্থানের একটা পদক্ষেপ।”

“জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকও একই কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এসএসসি পরীক্ষাকে চ্যা‌‌‌লেঞ্জ হিসেবে নিয়ে হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন।
তবে প্রধানমন্ত্রী কোনো পরীক্ষার্থীর ঝুঁকি না নেওয়ার পক্ষে অবস্থান জানিয়ে এই প্রস্তাবও নাকচ করে দেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)