জামায়াতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ রিজভীর
![]()
নয়াপল্টন, ঢাকা | ৬ জুলাই ২০২৫ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, একদিকে দলটি নির্বাচন পেছানোর দাবি করছে, অন্যদিকে বিভিন্ন আসনে প্রার্থী মনোনয়ন দিচ্ছে-যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
আজ রবিবার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
“একদিকে নির্বাচন পেছানোর কথা, অন্যদিকে মনোনয়ন-এটা দ্বিচারিতা”
রিজভী বলেন, “পত্রিকা খুললেই দেখা যায়, জামায়াত ৩৩ থেকে ৩৪টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। অথচ তারা নির্বাচন পেছানোরও পাঁয়তারা করছে। এটা দ্বিচারিতার চূড়ান্ত উদাহরণ।”
তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে জামায়াত জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে। একাত্তরের বিরোধিতা, ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ-সবই প্রমাণ করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”
আলোচনায় রিজভী কারবালার ঘটনার সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তুলনা করেন। তিনি বলেন, “ইমাম হুসাইন (রা.)-এর নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল, তা ছিল ন্যায়ের পক্ষে। ইয়াজিদের বাহিনী ছিল স্বৈরাচারের প্রতীক। আজ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের জন্য কারবালার ইতিহাস এক অনন্য অনুপ্রেরণা।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, “আমরা আশা করি, কোনো ব্যক্তি বা দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানো হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ