শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২০ জুন ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | স্বাস্থ্য ও আইন » কল্যাণ সংস্কার না কল্যাণ সংকোচন: মানবিকতা ভুলে যাচ্ছে কি যুক্তরাজ্য সরকার?
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | স্বাস্থ্য ও আইন » কল্যাণ সংস্কার না কল্যাণ সংকোচন: মানবিকতা ভুলে যাচ্ছে কি যুক্তরাজ্য সরকার?
১৯৬ বার পঠিত
শুক্রবার, ২০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্যাণ সংস্কার না কল্যাণ সংকোচন: মানবিকতা ভুলে যাচ্ছে কি যুক্তরাজ্য সরকার?

লন্ডন প্রতিনিধি ঃ---
ভিকি ফক্সক্রফটের শ্রমিক পার্টির হুইপ পদ থেকে পদত্যাগ শুধুই একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়-এটি এক গভীর নৈতিক বার্তা। স্টার্মার নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত কল্যাণ সংস্কার কার্যত দেশের হাজার হাজার প্রতিবন্ধী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনে ভয়ানক প্রভাব ফেলতে যাচ্ছে।
প্রশ্ন ওঠে, একটি আধুনিক, প্রগতিশীল সমাজে কীভাবে সরকার এমন সংস্কার বাস্তবায়নের কথা ভাবতে পারে-যার মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা হ্রাস পাবে? Personal Independence Payment (PIP) ও Universal Credit‑এর মতো সহায়তা ব্যবস্থাগুলো বহু মানুষের বেঁচে থাকার অবলম্বন।
অর্থনীতিকে স্থিতিশীল করতে গিয়ে যদি সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোকেই কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হয়-তবে সেটি উন্নয়ন নয়, বরং অন্যায়ের আরেক রূপ।
ফক্সক্রফটের পদত্যাগ তাই বিবেকের প্রতিধ্বনি। এমন একজন নেত্রী, যিনি নিজে প্রতিবন্ধী বিষয়ক ছায়া মন্ত্রী ছিলেন, তাঁর এই প্রতিবাদ সরকারের ভেতরের মানবিক সঙ্কটকে উন্মোচন করে দিয়েছে।
স্টার্মার ও তাঁর মন্ত্রিসভা এখনো সময় থাকতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, বাজেট ভারসাম্য অবশ্যই কাম্য-কিন্তু তা যেন মানবতা বিসর্জন দিয়ে না হয়।
কটি জাতির প্রকৃত উন্নয়ন পরিমাপ করা হয় সে জাতি তার দুর্বল নাগরিকদের কতটুকু সুরক্ষা দিতে পারে, তার ভিত্তিতে। ফক্সক্রফট আজ সেই কথাই আমাদের মনে করিয়ে দিলেন।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)