বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো
উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে কেন জ্বালানি উপদেষ্টার পিএস পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
গত বছরের ১৮ আগস্ট বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ উপদেষ্টা ফাওজুল কবির খানকে জ্বালানি উপদেষ্টার পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে এ পদে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত পিএস পদে থাকবেন।
উল্লেখ্য, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।




চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ