শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » টাকার রচনা : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
প্রথম পাতা » অর্থনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » টাকার রচনা : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
২৩৩ বার পঠিত
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাকার রচনা : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

---
টাকা তিন বেলা পেট ভ’রে খায চাইনিজ রেস্তোরাঁয় যায়। হাসে। টাকা গান গায়।

সোনারগাঁয়ে লাঞ্চ করে টাকা। টাকা মিলাদ দেয়।
এক বেলা কাঙালি ভোজের আয়োজন করে।
টাকা, কোরবানির গরু কেনার প্রতিযোগিতায় নামে।
গরুর গলায় মালা ঝোলে, ক্রেতা জিন্দাবাদ পায়।

টাকা পাঁচশ পঞ্চান্ন সিগারেট খায়। টাকা মুচকি হাসে।
টাকা বারে, সোনারগাঁয়ে মদের বিল দেয়- পাঁচ, সাত,
দশ হাজার, আরো বেশি- কখনো আরো বেশি।
টাকা স্যুট পরে, বিদেশি জুতোয় ঢাকে শ্রীচরন, চরনের ছিরি!
টাকা কাঞ্চিভরন পরে, সাউথ ইন্ডিয়ান সিল্ক, অর্ডারি জামদানী
মিহি মসলিন। টাকা ঢাকা ক্লাবে যায়। গলফ্‌স খ্যালে।
তিন তাসে মগ্ন হয় টাকা। টাকা নাচে। স্তন কোমর
নিতম্ব ঝাঁকিয়ে, সঙ্গমের ভঙ্গিতে টাকা নাচে। টাকা হুররে।
টাকা হাহ্ হা। টাকা খিলখিল। টাকা ঝুম চাক। টাকা চাকবুম।
টাকা, বুম বুম । টাকা মার্কিন। টাকা দিল্লী। টাকা ব্যাংকক।
টাকা থাইল্যান্ড। টাকা সৌদি।

সঙ্গমে রুচি ফিরিয়ে আনতে টাকা স্ত্রী বদল করে। টাকা চেঞ্জে যায়,
টাকা সাংবাদিক সম্মেলন করে। টাকা বক্তৃতা দেয়।
টাকা বক্তৃতা লেখায় । জীবনটা ছাপে।
টাকা মার্সিডিজে চ’ড়ে গুলশানে যায়, ধানমন্ডি যায়।
টাকা মোজাইক মসৃন বাড়িতে থাকে। কার্পেটে পা ডুবিয়ে হাঁটে।
টাকা কমোডে হাগে, বাথটাবে নায়।

আয়া-চাকর-আর্দালি-আবৃত টাকা ইন্‌সমনিয়ায় ভোগে।
টাকা ভেলিয়াম খায়। প্রেসারে ভোগে। ডায়াবেটিকে সদস্য হয়।
চর্বি কমাতে টাকা জগিং করে। টাকা বিউটি পারলারে যায়।
টাকা লেসবিয়ান ক্লাব করে; সমকামে সমর্পন করে গত প্রায় যৌবন।
টাকা মিক্সড পার্টি করে।
টাকা রঙিন টিভি দ্যাখে-সকালসন্ধ্যা-ডালাস, বাংলা ছবির
চর্বিময় পাছা, সলিড গোল্ড-নিকশিত হেম মানে খাঁটি সোনা
টাকা খাঁটি সোনা দ্যাখে।

টাকা হজ করে। মক্কা শরীফ যায়। টাকা জাকাত প্রদান করে।
সম্প্রদান করে না। টাকা আজমীর যায়। আটরশি যায়।
টাকা ওরসে উটের মিছিল পাঠায়। রাজপথে মিছিল নামে
সজ্জিত গরু ও খাসির। টাকা শান্তি চায়।

টাকা আন্দোলন চায় না। শ্লোগান চায় না।
টাকা সম্পদের সুষম বন্টন বোঝে না।
টাকা কিন্ডারগার্টেনে পড়ে। টাকা, নোংরা মানুষের সাথে মেশে না।
টাকা হলিক্রসে পড়ে, নটরডেম-এ পড়ে।
টাকা বিশ্ববিদ্যালয়েও আসে।
টাকা পি.জি-তে চিকিৎসা করায়।
টাকা বেশ্যা বাড়ি যায়। টাকা, সামাজিক বেশ্যা পোষে।

টাকা গুলি ছোঁড়ে। দাবি আদায়ের মিছিলে
লেলিয়ে দেয় শান্তিরক্ষা বাহিনী।
টাকা বুটের তলায় পিষে মারে গুলিবিদ্ধ শেফালিকে।
টাকা পুলিশের চোখ উপড়াতে বাধ্য করে।
টাকা, ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের উপর।
টাকা ছাত্রাবাসের কক্ষ পোড়ায়।
টাকা লাশ গুম করে, টাকা প্রেস নোট দেয়।
সংবাদপত্রের ঘাড়ে বোসে থাকে পি.আই.ডির ফেরেস্তা, কেরামুন কাতেবিন
টাকা হাসে। টাকা সভাপতি হয়, বক্তৃতা করে।
#poem #poetry #কবিতা
(অপ্রকাশিত; অগ্রন্থিত কবিতা সমূহ)



এ পাতার আরও খবর

ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)