শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বলাতকারের অভিযোগে রুমন গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বলাতকারের অভিযোগে রুমন গ্রেপ্তার
৬৩৮ বার পঠিত
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলাতকারের অভিযোগে রুমন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধিঃ
---
টাঙ্গাইলের নাগরপুরে ৩য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্র (১১) কে দফায় দফায় বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনাটি ঘটে। ভিকটিমের মা সাবিনা আক্তার বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।
শুক্রবার বেলা ১১ টায় নাগরপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের ৩য় শ্রেণীর ছাত্র (১১) কে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম আমিনির ছেলে মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জোড় পূর্বক বলাৎকার করে। অভিযুক্ত রুমন ওই দিন দুপুর ২ ঘটিকায় ২য় দফায় ফের বলাৎকার করে। এদিন সন্ধ্যায় ভিকটিম শিশু ছাত্রটি তার মাকে বিষয়টি জানায়। পরে স্বজনরা তাকে সেখান থেকে (মাদ্রাসা) তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে ভিকটিমের মা বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ভাবে পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নাগরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার অভিযুক্ত মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বললেও জানান ওসি মো. রফিকুল ইসলাম। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)