শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » » সাংবাদিকেরা বাসসের ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজ মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করলেন
প্রথম পাতা » » সাংবাদিকেরা বাসসের ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজ মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করলেন
১৯৩ বার পঠিত
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকেরা বাসসের ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজ মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করলেন


ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অবিলম্বে অপসারণ দাবি করেছে বাংলাদেশ ফডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতৃবৃন্দ। একই সাথে বিগত ১৬ বছর বাসস-এ শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবি জানিয়েছে বক্তারা।
বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ বাসস কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও— কোষাধ্যক্ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজে সহসভাপতি কবি রফিক মোহাম্মদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বিএফইউজে নির্বাহী সদস্য আবু হানিফ, ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ,নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ফখরুল ইসলাম, ডি এম আমিরুল ইসলাম অমর, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসেশেষ হয়।
সভায় মাহবুব মোর্শেদকে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলকেও হার মানিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, বাসস এমডি’র বিগত ৬ মাসের কর্মকাণ্ড বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবাদিক ইউনিয়ন ও দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া সিনিয়র নেতৃবৃন্দের চরিত্র হননের মতো ন্যক্কারজনক ঘটনায় মেতে উঠেছে রঙ বদলানো ফ্যাসিবাদের প্রেতাত্মা।
তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বর্তমান সরকারের নীতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার পরও ডিইউজের দাবি মোতাবেক মাহবুব মোর্শেদকে অদ্যাবধি বাসস থেকে অপসারণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। তারা দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারীকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।
সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি মাহবুব মোর্শেদকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামী ২৪শে মার্চ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং একইদিন প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
নোয়াব-এর ঈদের ছুটি ৩ দিন ঘোষণায়
বিএফইউজে ও ডিইউজে’র প্রতিবাদ
এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রে তিনদিন বন্ধের ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, নোয়াবের ঘোষণা অনুযায়ী ৩০ ও ৩১শে মার্চ এবং ১লা এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ লা এপ্রিল অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে পরদিন ২রা এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা ৫দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ছুটি বাড়ানোর দাবি জানানো হয়

মানবজমিন সংবাদ ——



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)