শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
৯৭৪ বার পঠিত
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

---নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

নেত্রকোণার দূর্গাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজিবর রহমান নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ আছে। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিবগঞ্জ ফেরী ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে।
গুগল নিউজে (Google News) সাম্প্রতিক দেশকালের খবর পেতে ফলো করুন
নিহত মজিবর রহমান বিরিশিরি ইউনিয়নের নলজোরা গ্রামের বাসিন্দা। দূর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আরও পড়ুন
সীমান্তের ওপার থেকে আসা গোলাতে দুই জন নিহত
জানা গেছে, মজিবর রহমানের সঙ্গে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবদুল আওয়াল ও তার ভাই মো. শামিম মিয়া ওরফে শুটার শামীমের মধ্যে সীমান্তে চোরাচালান ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল পৌনে ১০টার দিকে মজিবরের ভাতিজা খায়রুল ইসলামকে আবদুল আওয়ালের ছেলে মো. আবির মারধর করেন। কিছুক্ষণ পর এ নিয়ে আবদুল আওয়ালের ছোট ভাই শামীমের লোকজন এসে মুজিবের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের প্রায় সাতজন আহত হন। গুরুতর আহত মজিবরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আবদুল আওয়াল ও তার ভাই শামীমের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে মজিবর রহমান নামে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)