শুক্রবার, ২৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » সৌদি বাদশা আব্দুল্লাহর ইন্তেকাল, যুবরাজ সালমান নতুন বাদশা নিযুক্ত
সৌদি বাদশা আব্দুল্লাহর ইন্তেকাল, যুবরাজ সালমান নতুন বাদশা নিযুক্ত
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ রিয়াদ: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৩ জানুয়ারি-২০১৫ বাংলাদেশ সময় ভোর ০৫:৩০ ঘটিকায়, তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সৌদি বাদশাহ’র ইন্তেকালে শোক গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাদশা আব্দুল্লাহর উত্তরসূরী হিসাবে তার ভাই যুবরাজ সালমান নতুন বাদশাহ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সালমান মরহুম বাদশা আবদুল আজিজের ২৫তম সন্তান। তিনি ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
নতুন বাদশা সালমান তার উত্তরসূরী বাদশাহ হিসাবে যুবরাজ মুকরিন বিন আব্দুল আজিজ
আল সউদ এর নাম ঘোষণা করেছেন। উল্লেখ্য, যুবরাজ মুকরিন একজন পাইলট এবং তিনি বর্তমানে
উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।
এর আগে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। আবদুল্লাহর অসুস্থতাকালে সালমান বাদশার প্রতিনিধিত্ব করেছেন।
আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বাদশা ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালের ১ আগস্ট সৌদির বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা