শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » » করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত আরো বেড়েছে
প্রথম পাতা » » করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত আরো বেড়েছে
৫৪৫ বার পঠিত
সোমবার, ২২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত আরো বেড়েছে

---
পক্ষকাল ডেস্ক -/ বিবিসি
চলতি বছরে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০জন। নতুন করে শনাক্ত হয়েছে ২,৮০৯জন। চলতি বছরে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।এর আগে এ বছরের জানুয়ারি মাসের ৭ তারিখে ৩১জন মারা যায় ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.১৯ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ৫,৭৩,৬৮৭জন।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
করোনাভাইরাসের গায়ের কাঁটার মত জিনিসটিতে (লাল রঙে দেখানো) পরিবর্তন হচ্ছে
গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে হাজারের নিচে নেমে গিয়েছিল।
তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি।
নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা ওপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নিচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিনশ জনেরও কম।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষের উদাসীনতা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা এই ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির একটা বড় কারণ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৫৪জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,২৪,১৫৯জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮,৭২০জন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)