শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ৭’শ যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ৭’শ যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
৫৩৩ বার পঠিত
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭’শ যাত্রীবোঝাই নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

---
প্রতিকি ছবি-

পক্ষকাল ডেস্কঃ
কঙ্গোতে ৭’শ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৩০০ জনকে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।
মন্ত্রী জানান, নৌকাটিতে অন্তত ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।
স্টিভ এমবিকায়ি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনিরাপদ ব্যবস্থার কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)