দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
আজ (৭ মার্চ) কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছানোর পর রাষ্ট্র প্রধানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কূটনীতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিইরা জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে, রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্ট কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে এবং লন্ডনে কিছু বেসরকারি কর্মসূচিতে অংশ নিতে গত ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ে যান।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ