শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় নারী জোটের মানব বন্ধন
প্রথম পাতা » অপরাধ » নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় নারী জোটের মানব বন্ধন
৪৭৩ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় নারী জোটের মানব বন্ধন


---

 

পক্ষকাল প্রতিবেদকঃ জামাত-বিএনপির জ্বালাও-পোড়াও-মানুষ হত্যা-সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় নারী জোট আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে। জাতীয় নারী জোটের আহবায়ক নারীনেত্রী আফরোজা হক রীনা বলেন, খালেদা জিয়ার নির্দেশে দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে নির্বিচারে শিশু-নারী-ছাত্র-শিক্ষক-শ্রমিক-পুলিশ হত্যা করে চলেছে তা এখনই রুখে দাঁড়াতে হবে। তিনি মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার দাবী করেন এবং নাশকতাকারী সন্ত্রাসীদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার অনুরোধ করেন। সকল নারী-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবি-রাজনৈতিক সংগঠনকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জামাত-বিএনপির পৈশাচিকতা মোকাবেলা করার আহবান জানান তিনি।

 

খেলাঘর এর সদস্য শিশু সুরম্য কান্না জড়িত কন্ঠে খালেদা জিয়ার কাছে প্রশ্ন করেন, ‘আপনার লোকেরা ২ বছর বয়সী শিশুকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারছে কেন? আমার মত শিশুদের কি অপরাধ? আমরা নিরাপদে স্কুল যেতে পারছিনা কেন? মায়ের কোলেও শিশুরা নিরাপদ নই কেন আমরা?’

 

মানব বন্ধন কর্মসূচিতে পেশা জীবি নারী সমাজের সভাপতি মাহফুজা খানম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বেগম খালেদা জিয়া তান্ডব চালাচ্ছেন। তাঁর এই সন্ত্রাসী তান্ডব দেশবাসী রুখে দিবে এবং বেগম জিয়া আস্তাকঁড়ে নিক্ষিপ্ত হবেন। কর্মজীবি নারীর সানজিদা খাতুন বলেন, জামাত-বিএনপির অব্যাহত সন্ত্রাসে প্রাণ হারাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কর্মজীবি নারী। তিনি অবিলম্বে এই তান্ডব বন্ধ করার জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানান। মানব বন্ধন কর্মসূতিতে সংহতি প্রকাশ করে বাউশির নির্বাহী পরিচালক মাহবুবা বেগম, জাতীয় কৃষক জোটের আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কাজী সিদ্দিকুর রহমান, জাতীয় যুব জোটের রোকসানা খাতুন, প্রশিকার পরিচালক নার্গিস জাহান বানু, পেশাজীবি নারী সমাজের জুলেখা বেগম, জাসদের  উম্মে হাসান ঝলমল, নীলাঞ্জনা রিফাত সূরভী, জাতীয় নারী জোটের শায়লা আহমেদ লোপা, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)