খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত যুবক ছাত্রদল নেতা
![]()
পক্ষকাল প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানা এলাকার জোড়াপুকুর বালুর মাঠের সামনে সোমবার রাতে বন্দুকযুদ্ধে নিহত যুবক খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউনুস জামাল জনি।
পুলিশ বলছে, সন্ত্রাসী দুই গ্রুপের বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ, তাকে গতকাল জেলগেট থেকে সাদা পোশাকের পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি, সোমবার দিবাগত রাত দুইটার দিকে খিলগাঁও থানার জোড়াপুকুর বালুর মাঠের সামনে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তার শরীরে ১৫টি গুলিবিদ্ধ হয়েছে।
এ নিয়ে গত দুই দিনে রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিরোধী দলের দুই নেতা নিহত হলেন। সোমবার রাতে নড়াইলের জামায়াত নেতা ইমরুল কায়েস ঢাকায় ক্রসফায়ারে নিহত হন।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান