শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
৫০০ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

---

পক্ষকাল প্রতিবেদক: হরতাল-অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা আসছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে।’

তবে পুরস্কারের অর্থমূল্য সম্পর্কে কিছু বলেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলা হচ্ছে। কয়েকদিনে এসব ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পেট্রোল বোমা হামলা হয়েছে পুলিশের গাড়িতেও।

গাড়িতে অগ্নিসংযোগকারী ও পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতারে এরইমধ্যে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভাইবার, ট্যাঙ্গোসহ মোবাইলভিত্তিক কয়েকটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়ার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা প্রচলিত মোবাইল ফোন ছেড়ে টুইটার, ইমেইলসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। তাদের সনাক্ত করতেই এসব বন্ধ করা হয়েছে।’



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)