শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি বিএনপির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি বিএনপির
৩৯৩ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি বিএনপির

---

পক্ষকাল সংবাদ-

ঢাকার দুই সিটি নির্বাচনে জনগণের মতামতের কোনও প্রতিফলন ঘটেনি দাবি করে অবিলম্বে ভোটের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এবং অত্যন্ত সচেতনভাবে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে যাচ্ছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা হয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে নতুনরূপে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি- এ সরকার এবং নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনও আস্থা নেই। সরকার ও নির্বাচন কমিশনের এতো আয়োজনের পরও ভোটাররা তাদের ওপর আস্থা রাখতে পারেনি। সে কারণেই আমরা দেখতে পেলাম, সিটি নির্বাচনে বড়জোর ৭ থেকে ৯ পার্সেন্ট লোক ভোট দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, গেল ১ ফেব্রুয়ারির নির্বাচনে জনরায় প্রতিফলন ঘটেনি। জনগণ ভোট দিতে পারেনি। তাই এই প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, আর একটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন এদেশে হতে পারে না। তাই আমরা বারবার দাবি করছি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবলমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। দলের চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুল, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গনফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।



এ পাতার আরও খবর

ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)