শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা
৫২৬ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা

---

পক্ষকাল সংবাদ-

এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে স্বল্পসময়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

জুয়েল মাহমুদের পরিচালনায় এ চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরেক গুণী অভিনয়শিল্পী আহমেদ রুবেলকে। ইতোমধ্যে মানিকগঞ্জে গত সপ্তাহে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা। ইতোমধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘ঐতিহাসিক একটি চরিত্র এটি। কিন্তু এতে আমার উপস্থিতি কম। কিছুটা ক্যামিও চরিত্রের মতো। বঙ্গবন্ধুর যৌবনকালে আমাকে দেখা যাবে। তখন তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহিদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারাদেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই।’

অল্প সময়ের হলেও চরিত্রটি খুব চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। আর এতে পূর্ণিমাকে বেগম ফজিলাতুন্নেছার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে। এ চলচ্চিত্রটি দেখে দর্শক অনেক কিছু জানতে পারবেন বলেও আশা প্রকাশ করেন পূর্ণিমা।

নির্মাতা জুয়েল মাহমুদ এ চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘অনেকদিনের আশা ছিল ঐতিহাসিক গল্প নিয়ে একটি ছবি নির্মাণ করার। প্রথমেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রটি নিয়ে বেশি ভেবেছি। অভিনেত্রী পূর্ণিমাকে আমার এ চরিত্রের জন্য মানানসই মনে হয়েছে।’ পূর্ণিমা অভিনীত চরিত্রটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এ নির্মাতা।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)