শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » ৬ কোটি টাকার ইয়াবা নিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা নিহত
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » ৬ কোটি টাকার ইয়াবা নিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা নিহত
৫৫২ বার পঠিত
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬ কোটি টাকার ইয়াবা নিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা নিহত

---

পক্ষকাল সংবাদ-

কক্সবাজারের টেকনাফে বড় ধরনের ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে ইয়াবা বোঝাই নৌকা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। নিহত মো. আয়াস (২৫) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. জামাল হোসন।

সূত্র জানায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শিকল ঘেরা এলাকায় অবস্থান নেয়। নাফ নদীর লালদ্বীপ হয়ে মিয়ানমার হতে আসা কয়েকজন লোক বোঝাই নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করেন। তখন নৌকা হতে বিজিবিকে লক্ষ্য করে চালানো মাদক কারবারিদের গুলিতে ৩ জওয়ান আহত হন। এসময় বিজিবি সদস্যরাও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে নৌকায় থাকা মাদক কারবারিরা মিয়ানমার সীমান্তে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়।

পরে পরিস্থিতি শান্ত হলে ইয়াবার চালান বোঝাই নৌকা, ১টি দেশীয় বন্দুক, ১ রাউন্ড তাজা এবং ১ রাউন্ড খালি খোসা ব্যাটালিয়ন সদরে এবং গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ মাদক কারবারিকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে নিহত মাদক কারবারি উখিয়া উপজেলার কুতুপালং ২নং ক্যাম্পের ব্লক-ডি-৪ এর বাসিন্দা বলে সনাক্ত করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে গণনা করে ৬ কোটি ৬০ লাখ টাকা দামের ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)