শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » পেট্রোলবোমা হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » » পেট্রোলবোমা হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪৫২ বার পঠিত
রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেট্রোলবোমা হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

---পক্ষকাল প্রতিবেদক: যানবাহনে যারা পেট্রোল বোমা ছুড়ে মানুষ মারছে, দগ্ধ করছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর স্কয়ার হাসপাতালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সেখানে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালে কনস্টেবল শামীমকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের আইজি শহীদুল হক এসময় উপস্থিত ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর রমনা এলাকার মৎস্য ভবনের কাছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন কনস্টেবল শামীম (২৫), আহত হন আরও চার পুলিশ সদস্য।

পুলিশ কনস্টেবল শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অপর চার পুলিশ সদস্য হলেন- বাসচালক কনস্টেবল মোর্শেদ (৫০), কনস্টেবল মোহাম্মদ লিখন (২৫), কনস্টেবল বদিয়ার (২৫) ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৪৫)।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)