শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জাসদ ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » জাসদ ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত সভা অনুষ্ঠিত
৫৮০ বার পঠিত
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাসদ ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত সভা অনুষ্ঠিত

 ---পক্ষকাল সংবাদঃঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ঢাকা মহানগর পশ্চিম শাখার বর্ধিত সভা রাজধানীর মিরপুরে স্থানীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাইনুর রহমান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, মহানগর নেতা কাজী সিদ্দিকুর রহমান, রাস মাসুদ, মনির হোসেন, মফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম রাজা, টুটুল সরকার, হাজী সালাম, আব্দুল মাজেদ, বাবুল হাওলাদার, লেলিন আকাশ, মিজানুর রহমান প্রমুখ। বর্ধিত সভা থেকে, পিঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি করে যারা পাবলিকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে সেই সিন্ডিকেটের দুর্গে আঘাত হানার জন্য সরকারের প্রতি দাবি জানান হয়। বর্ধিতসভায় বক্তারা আরো বলেন, সিন্ডিকেটের কারণে পাবলিকেও ঠকে, কৃষকও ঠকে। কৃষকরা তাদের উৎপাদিত পিঁয়াজ, ধানসহ কোনো ফসলের ন্যায্য দাম পায় না, অন্যদিকে পাবলিককে সব কিছুই বেশি দামে কিনতে হয়। মাঝখান থেকে কৃষক ঠকানো, পাবলিক ঠকানো সিন্ডিকেট লুটে চলে যায়। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের মধ্যেই বাজার সিন্ডিকেট প্রধানমন্ত্রীকে  এক হাত দেখিয়ে দিয়েছে। তারা প্রমান করার চেষ্টা করছে তারা শেখ হাসিনাকেও কেয়ার করে না। জাসদ নেতৃবৃন্দ বলেন,  সিন্ডিকেটকে শায়েস্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই প্রমান করতে হবে যে তার হাতে শাসনদণ্ড আছে।



এ পাতার আরও খবর

রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)