শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ইউনেস্কো মুজিববর্ষ উৎযাপন করবে
প্রথম পাতা » » ইউনেস্কো মুজিববর্ষ উৎযাপন করবে
৪৮৫ বার পঠিত
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউনেস্কো মুজিববর্ষ উৎযাপন করবে

পক্ষকাল----
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কো ও বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবে। ২৫ নভেম্বর ২০১৯ তারিখ, স্থানীয় সময় দুপুর ১:৩০ টায় ইউনেস্কোর সদরদপ্তর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে, ইউনেস্কো’র সাধারণ পরিষদের সভাপতি জনাব আলতে চেঙ্গিজারের (Mr. Altay Cengizer) সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক মিজ অদ্রে আজুলে (Ms. Audrey Azoulay) এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্হিতিতে অনুষ্ঠিত প্লেনারি সেশনে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে ইউনেস্কো যুক্ত হওয়ায় আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি হল।

বাংলাদেশের এ বিশাল অর্জনের ঐতিহাসিক মুহূর্তে ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি., মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার মোছাঃ শামিমা সুলতানা, প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারী, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রস্তাবনাটি দীর্ঘ পথপরিক্রমায় সর্বসম্মতিক্রমে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। বাংলাদেশের এ প্রস্তাবটি ইউনেস্কোতে উত্থাপনের জন্য ভারত, জাপান, পোল্যান্ড, কিউবা এবং নেপাল কো স্পনসর করে। এ বছরের এপ্রিল মাসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ২০৬তম ইউনেস্কো নির্বাহী বোর্ডসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এরপর গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখে ইউনেস্কো সাধারণ সভার চলতি অধিবেশনের প্রোগ্রাম এবং বাজেট সম্পর্কিত এপেক্স (APX) কমিশন কর্তৃক প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশসহ প্লেনারি সেশনে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০১৮ তারিখে শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন হতে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি সারসংক্ষেপ প্রেরণ হয়। এ সারসংক্ষেপে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপনের জন্য ইউনেস্কোতে প্রেরণের একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর মহাসচিব জনাব মো. সোহরাব হোসাইনকে আহ্বায়ক এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব মো. মনজুর হোসেনকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট একটি প্রস্তাবনা প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তাবনা প্রস্তুত কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এর প্রোগ্রাম অফিসার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। প্রস্তাবনা প্রস্তুতি কমিটি দুটি সভার মাধ্যমে খসড়া প্রস্তাব চূড়ান্ত করে। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষা সচিব এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৮ জানুয়ারি ২০১৯ তারিখে সদয় অনুমোদনের পর ৯ জানুয়ারি ২০১৯ তারিখে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন কর্তৃক প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেরণ করা হয়।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)