শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ‘হঠাৎ পর পর দুটি বিস্ফোরণে রাস্তা কেঁপে ওঠে’
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ‘হঠাৎ পর পর দুটি বিস্ফোরণে রাস্তা কেঁপে ওঠে’
৬৫৪ বার পঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘হঠাৎ পর পর দুটি বিস্ফোরণে রাস্তা কেঁপে ওঠে’

 ---পক্ষকাল সংবাদ-

‘হঠাৎ পর পর দুটি বিস্ফোরণে রাজধানীর কারওয়ান বাজার এলাকার রাস্তা কেঁপে ওঠে। ভয়ে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদে আশ্রয়ে যান। ’ বললেন সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী শাহীন আহমেদ।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর তিনি এ কথা বলেন।

জানা যায়, রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রাস্তার পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা কাপড়ের ব্যাগে রাখা আরও ছয়টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। লা-ভিঞ্চি হোটেলের সামনের সড়কের পাশে ককটেলগুলো পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে মেট্রোরেলের কাজ চলছে।

সেখানে কর্মরত এক কর্মী জানান, ঘটনার পর তেজগাঁও থানা থেকে পুলিশ এসে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর আসে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। তারা ফুটপাতে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেন।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল বিভাগের এডিসি রহমত উল্লাহ চৌধুরী জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে।

পুলিশের অপর এক কর্মকর্তা জানান, ককটেল ভর্তি ব্যাগটি কে বা কারা ফেলে গেছে সে অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। রাস্তায় বোমা ফেলে রাখার উদ্দেশ্য জানতেও তদন্ত শুরু হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)