শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » কালীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
প্রথম পাতা » » কালীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
৬৮২ বার পঠিত
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

--- তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জে হতদরিদ্র এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু মেয়ে (১২) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকার কদমতলা (টাবা পাড়া) গ্রামে বুরুজের নিরব বাশঁঝাড়ে। সে মৃত বাচ্চু ফকিরের মেয়ে। লম্পট ধর্ষক মাসুম শেখ (২৮) ’র বাড়ি একই গ্রামের বুরুজ শেখ ওরফে বুরুজ মেম্বারের ছেলে। রোববার দুপুরে কালীগঞ্জ থানার এসআই মো. মসিউর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে তবে ধর্ষক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী বাড়ির পাশে ক্ষেতে শাক তুলতে যায়। এই সময় বুরুজ মেম্বারের ছেলে মাসুম মিয়া ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে পিচন দিক এসে তাকে ঝাপড়ে ধরে ওড়না দিয়ে তার মুখ বেঁধে পাশে নিরব স্থানে বাঁশঝাড়ে নিয়ে জোরপূবর্ক শ্লীলতাহানি করে ধর্ষণ করে। পরে বাঁশঝাড়ের ভেতরে তার উচ্চস্বরে কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। পরে ভিকটিম তার ওপর পাশবিক নির্যাতনের ঘটনা পরিবার ও স্থানীয় লোকজনদেরকে জানায়। ঘটনার পর থেকে ধর্ষকসহ তার পরিবারের লোকজন হতদরিদ্র বুদ্ধিপ্রতিবন্ধীর মা ভিক্ষুক সালেহা বেগম, নানী তাসলিমা বেগম ও মামা আশরাফউদ্দিনকেসহ ভিকটিমের পরিবারের লোকজনদের মামলা না করতে বিভিন্ন হুমকি-দামকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভিকটিমের মা-নানী ও মামা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণের নিকট লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণ বলেন- ধর্ষিতার পরিবারের লোকজন এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)