শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: প্রেস নোট
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: প্রেস নোট
৪৭১ বার পঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: প্রেস নোট

---
পক্ষকাল সংবাদ_: লবণ বা অন্য কোনো বিষয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্য অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার বিকেলে পাঠানো এক প্রেস নোটে এ কথা বলা হয়েছে।
প্রেস নোটে বলা হয়েছে, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়াচ্ছে। সম্প্রতি দেশে লবণ নিয়েও গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে। শিল্প মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে দেশে লবণের পর্যাপ্ত মজুত আছে। ডিসেম্বর মাসেই দেশে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে। বর্তমান মজুতের সঙ্গে যোগ হবে নতুন উৎপাদিত লবণ। ফলে, দেশে লবণের কোনো সংকট নেই বা এমন কোনো আশঙ্কাও নেই।
প্রেস নোটে আরও বলা হয়েছে, লবণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য যেকোনো উপায়ে গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুজবের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বলেছেন, লবণের দাম বাড়াতে একশ্রেণির ব্যবসায়ী গুজবের সুযোগ নিচ্ছেন। প্রতি মাসে ভোজ্যলবণের চাহিদা থাকে কমবেশি এক লাখ টন। অথচ লবণের মজুত আছে ৬ লাখ ৫০ হাজার টন। সেই হিসাবে লবণের সংকট হওয়ার প্রশ্নই ওঠে না। দামও বাড়ার কোনো কারণ নেই।
এই পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয় আজ পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্যলবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণচাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে প্রতি মাসে ভোজ্যলবণের চাহিদা কমবেশি এক লাখ মেট্রিক টন। অন্যদিকে, লবণের মজুত আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)