শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করবেন প্রধানমন্ত্রী
৫১১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করবেন প্রধানমন্ত্রী

---
পক্ষকাল সংবাদ-
সংযুক্ত আরব আমিরাতে (ইইউ) বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রথমবারের মত জাতীয় পরিচয়পত্র চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এটি চালু করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ সরকারের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী দেশটির প্রযুক্তি যুগের স্মরণকালের সেরা আয়োজন দুবাই এয়ার শো-২০১৯ তে অংশ নিতে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী দুবাইয়ের পথে রওনা হয়ে ফিরবেন ১৯ নভেম্বর।
এ সফরে তিনটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী সেখানকার বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু এবং প্রবাসীদের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, গতকাল মন্ত্রণাল‌য়ের মেইন বিল্ডিংয়ের নিচতলার বা‌জেট শাখার পাশে বদ্ধ ঘরে আগুন লা‌গে। আমরা খুব ভাগ্যবান। কোনো ডকুমেন্ট নষ্ট হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ২২ নভেম্বর একদিনের সফরে বাংলাদেশ ও ভারতের টেস্ট খেলা দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী। ইডেন গার্ডেনে দুই দেশের টেস্ট দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ কাজ থাকায় সেদিন তিনি কলকাতায় আসতে পারবেন না।
এক প্রশ্নের জবাবে একে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতন সম্পর্কে ভুক্তভোগীরা যদি সঠিক তথ্য দেয়, তাহলে দেশটির সরকার খুব দ্রুত অপরাধীকে আইনের আওতায় নেয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)