শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এক মাসে ভূমি সেবা হটলাইনে ৪৬ শতাংশ অভিযোগ নিষ্পত্তি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এক মাসে ভূমি সেবা হটলাইনে ৪৬ শতাংশ অভিযোগ নিষ্পত্তি
৪২৬ বার পঠিত
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মাসে ভূমি সেবা হটলাইনে ৪৬ শতাংশ অভিযোগ নিষ্পত্তি

---

পক্ষকাল সংবাদ-

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনার ওপর কর্মশালাগত এক মাসে ভূমি সেবা হটলাইনে (১৬১২২) পাওয়া একহাজার ২৯১টি অভিযোগের ৪৬ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী। গত ১০ অক্টোবর সেবাটি উদ্বোধন করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।

ভূমি সচিব বলেন, বাকি অভিযোগগুলো শিগগিরই নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, ‘কিছু দিনের মধ্যেই সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া, ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ আরও জোরালো করতে প্রতিটি বিভাগে আঞ্চলিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়েছি।’

ভূমি সচিব কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অফিস পরিদর্শন ও পরবর্তীতে অগ্রগতি পর্যবেক্ষণ, গণশুনানি করা, স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণের অর্থ দেওয়া এবং সঠিকভাবে ভূমি রাজস্ব আহরণে আরও ভালোভাবে কাজ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা বলেন, ‘দেশব্যাপী ই-নামজারি ব্যবস্থা চালুর এখন ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থা ডিজিটাইজ করার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য ভূমি সেবাও ডিজিটাইজেশনের আওতায় আনার কাজ করবো।’

বুধবার কর্মশালায় ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), উপ ভূমি সংস্কার কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় ভূমি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় নিজেদের মতামত উপস্থাপন করেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)