শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » জাবিতে আন্দোনলকারীদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ৩৫
প্রথম পাতা » » জাবিতে আন্দোনলকারীদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ৩৫
৪৬৫ বার পঠিত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাবিতে আন্দোনলকারীদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ৩৫

---পক্ষকাল ডেস্ক-
জাবিতে আন্দোনলকারীদের ওপর হামলা, সাংবাদিকসহ আহত ৩৫জাবিতে আন্দোনলকারীদের ওপর হামলার ঘটনা ঘটে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ অবস্থানরত আন্দোলনকারীদের তুলে দেয়ার চেষ্টা করে বলে তারা অভিযোগ করেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)