শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খোকার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ছেলে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খোকার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ছেলে
৪৩৭ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খোকার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ছেলে

 পক্ষকাল সংবাদ----

বেশকিছুদিন ধরেই শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার। তার শারীরিক অবস্থার উন্নতির কোন লক্ষণ নেই। খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন,‘বাবার অবস্থা একই রকম। খুবই ক্রিটিক্যাল অবস্থা।’ তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তবে খোকার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে বাংলাদেশে আনা নিয়ে যে জটিলতা ছিল তা শেষ হয়েছে বলে জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, ‘যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, পাসপোর্ট জটিলতার কারণে বাবাকে দেশে আনা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিলো। তবে সেই সমস্যার সমাধান হয়েছে।’ ইশরাক হোসেন বলেন, ‘আজ কনস্যুলেট থেকে মৌখিক ভাবে জানিয়েছে তাকে দেশে নেওয়ায় কোনো সমস্যা হবে না। তাই তেমন যদি কোনো কিছু হয়ে যায়, বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দেশে নিয়ে যাওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সকালে খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছেন। এ অবস্থা থেকে তার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)