শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬১৯৪
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬১৯৪
৪৯৮ বার পঠিত
শনিবার, ২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬১৯৪

---
পক্ষকাল ডেস্ক-
শনিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা । পরীক্ষার প্রথম দিনে ১০টি শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ১৯৪ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অনিয়মের দায়ে ময়মনসিংহে এক শিক্ষকসহ সারাদেশে ৩৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রথম দিন সকাল ১০টা থেকে তিন ঘণ্টা জেএসসি বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডের তথ্যানুযায়ী, জেএসসিতে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯২ জন, রাজশাহীতে চার হাজার ৮২১ জন, কুমিল্লায় চার হাজার ৬৭ জন, যশোরে চার হাজার ৪৪০ জন, চট্টগ্রামে তিন হাজার ৪৬১ জন, সিলেটে দুই হাজার ৯৯৬ জন, বরিশালে তিন হাজার ১৬৩ জন, দিনাজপুরে পাঁচ হাজার ৮২৪, ময়মনসিংহে দুই হাজার ৯৯৮ ও মাদরাসা বোর্ডে ২১ হাজার ২৩২ শিক্ষার্থী।
পরীক্ষায় ঢাকায় বহিষ্কার হয়েছে দুই শিক্ষার্থী, রাজশাহীতে পাঁচ, কুমিল্লায় দুই, বরিশালে আট, দিনাজপুরে এক, ময়মনসিংহে ১৮ শিক্ষার্থী ও এক শিক্ষক এবং মাদরাসায় দুই শিক্ষার্থী।

এ বছর মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এদের মধ্যে জেএসসির পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে চার লাখ ৯৬৬ জন। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রশ্নফাঁসের গুজব রটনাকারীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র ইত্তেফাক



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)