শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » বিএনপির সহযোগিতায়ই গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » বিএনপির সহযোগিতায়ই গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী
৮৮৩ বার পঠিত
শনিবার, ২১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির সহযোগিতায়ই গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

---
গ্রেনেড হামলার জন্য আবারও বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, একটি সরকারের সহযোগিতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি আলোচনা সভায় যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একজন কারারক্ষী জড়িত ছিল। ওই দিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন।’
তিনি বলেন, ‘শোনা যায় বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। তারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন শুনেছে আমি বেঁচে আছি, তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়।’

আরও পড়ুন: গ্রেনেড হামলায় নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা

শেখ হাসিনা বলেন, ‘বারবার আমার ওপর হামলা হয়েছে। আমি বেঁচে আছি। হয়তো আল্লাহ কোনো কাজ শেষ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন।’
দিবসটি উপলক্ষে এদিন নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ আগস্ট) সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে স্থাপিত স্মৃতিফলকে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয়ভাবে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২১ আগস্ট নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা জানান।
করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও নেতাকর্মীদের মধ্যে তার ছিটেফোটাও চোখে পড়েনি। গাদাগাদি করে স্লোগান দিতে দিতে স্মৃতিফলকের সামনে এসে ফুল দিতে দেখা গেছে তাদের।



এ পাতার আরও খবর

বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায় দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ গণপূর্ত’র “স্পেশাল ইউনিটে” বদরুল-জাহাঙ্গীর জুটির বিরুদ্ধে শত কোটি টাকার কাজ বাণিজ্য’র গুরুতর অভিযোগ
খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)