রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ » আদালত বললেন, ‘নাম বিভ্রাটের জন্য ভুল হতে পারে’ছায় দিয়ে মাছ ঢাকা
আদালত বললেন, ‘নাম বিভ্রাটের জন্য ভুল হতে পারে’ছায় দিয়ে মাছ ঢাকা
![]()
পক্ষকাল ডেস্ক -
অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। শনিবার (০৮ মার্চ) সকালে জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এসময় আদালত বলেন, নাম বিভ্রাটের জন্য ভুল হতে পারে। তবে মাদক মামলায় জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়নি।
এর আগে গতকাল (৭ মার্চ) প্রকাশ্যে আসে অত্যন্ত গোপনীয়ভাবে অস্ত্র ও মাদক মামলায় ছয় মাসের জামিন পান জি কে শামীম।
কার্যতালিকায় আংশিক নাম ব্যবহার করে কঠোর গোপনীয়তায় গত ফেব্রুয়ারির ৬ তারিখ অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীম। এ নিয়ে শনিবার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই অবস্থায় রোববার অস্ত্র মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। জামিনের সব নথিপত্র তলব করেন প্রধান বিচারপতি। এরপর জামিনের আদেশটি পুনর্বিবেচনা করার জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।
পরে শুনানি শেষে অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, নাম বিভ্রাটের কারণে এ ধরনের ভুল হয়ে থাকতে পারে।
গত বছরের ২০ সেপ্টেম্বর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র্যাবের হাতে গ্রেফতার হন জিকে শামীম। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে।




যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার
চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন
শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ!
বিআইডব্লিউটিএ’র দুর্নীতির বাদশা খ্যাত আরিফ উদ্দিন কি আইনের উর্ধ্বে