শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে ২ মার্চ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে ২ মার্চ
৫৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে ২ মার্চ

---

আগামী ২ মার্চ (সোমবার) শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম। চলবে ৩০ মার্চ পর্যন্ত। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজযাত্রী নিবন্ধনের সময় প্লেন ভাড়া বাবদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫১ হাজার ১৯০ টাকা পরিশোধ করে নিবন্ধন করতে পারবেন। তবে হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে।’ হাব সভাপতি বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন।’ শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘বিমান ভাড়া নির্ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা সেবা দেবে, তারাই ভাড়া নির্ধারণ করে দেয়, এ পদ্ধতি সঠিক নয়। আগামীতে তৃতীয় পক্ষ যদি বিমান ভাড়া নির্ধারণ করে, এ দাবি জানাই। ভাড়া নির্ধারিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর কাছে ভাড়া কমানোর দাবি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবের দাবির প্রতি যৌক্তিকতা পোষণ করে ২ হাজার টাকা কমান, এজন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।’ তসলিম আরো বলেন, ‘হজযাত্রীদের নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। যার মেয়াদ ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট যাতে নির্ধারিত সময়ে পায়, এজন্য পাসপোর্ট অধিদপ্তরকে অনুরোধ করবো।’



এ পাতার আরও খবর

বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব
গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া
শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ! শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ!
বিআইডব্লিউটিএ’র দুর্নীতির বাদশা খ্যাত আরিফ উদ্দিন কি আইনের উর্ধ্বে বিআইডব্লিউটিএ’র দুর্নীতির বাদশা খ্যাত আরিফ উদ্দিন কি আইনের উর্ধ্বে
সাবেক কৃষি মন্ত্রী রাজ্জাক’র পালিত পুত্র দুর্নীতিবাজ মিজান কি আইনের ঊর্ধ্বে সাবেক কৃষি মন্ত্রী রাজ্জাক’র পালিত পুত্র দুর্নীতিবাজ মিজান কি আইনের ঊর্ধ্বে
নিজের অনিয়ম দূর্নীতির গড্ডা ছুটাতে ব্যতিব্যস্ত বিএডিসি ডিডি দীপক কুমার নিজের অনিয়ম দূর্নীতির গড্ডা ছুটাতে ব্যতিব্যস্ত বিএডিসি ডিডি দীপক কুমার
Lঅস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার Lঅস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)