মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ট্রাম্পকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিলেন মোদি
ট্রাম্পকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিলেন মোদি
![]()
পক্ষকাল সংবাদ-
ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হুমকি-পাল্টা হুমকির মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দিলেন, আগের মতোই একসঙ্গে কাজ করতে চান তিনি। দুই দেশ একসঙ্গে পাশাপাশি থেকে কাজ করবে। খবর ইন্ডিয়া টুডের
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভারত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘ট্রাম্প এবং তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে মোদি আরও বলেছেন, ভারত–মার্কিন সম্পর্ক এখন ক্রমে মজবুত থেকে আরও মজবুত হচ্ছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। পাশাপাশি মোদি এবং ভারতবাসীকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তবে সন্ত্রাসবাদ, পাকিস্তান বা ইরান–মার্কিন সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ