বালতির পানিতে চুবিয়ে নিজ সন্তানকে হত্যা করল বাবা
পক্ষকাল প্রতিনিধি-![]()
গাজীপুরের শ্রীপুরে বালতির পানিতে চুবিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার ভাংনাহাটি গ্রামে নানা বাড়ি থেকে পানিতে ডুবানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
অভিযুক্ত বাবা বিজয় হোসেন (২৬) একই উপজেলার নগরহাওলা গ্রামের শামসুল হকের ছেলে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।
জানা যায়, রোববার ভোররাতে বাথরুমে বালতির পানিতে ডুবানো অবস্থায় ১৯ দিনের শিশু আবদুল্লাহ আল মাহাদীকে উদ্ধার করে নানা বাড়ির লোকজন। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর নানা মোফাজ্জল জানান, এক বছর আগে তার মেয়ের বিয়ে হয়। গত ৮ অক্টোবর শিশুটি জন্মের পর থেকেই মা ও শিশু তার বাড়িতেই ছিল। শনিবার জামাই বিজয় তার বাড়িতে বেড়াতে আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করে। পরে ভোরে শিশুকে তার মায়ের সঙ্গে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে বাথরুমের বালতিতে দেখতে পায়।
নানা মোফাজ্জলের দাবি, বিজয় একজন নেশাগ্রস্ত যুবক। তার সঙ্গে একাধিক মেয়ের অনৈতিক সম্পর্ক থাকায় স্ত্রীর সঙ্গে প্রায়ই কলহ তৈরি হতো। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় তার মেয়েকে পেটের সন্তান নষ্ট করার জন্য একাধিকবার চাপ দিয়েছিল বিজয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তার হোসেন বলেন, অভিযুক্ত বিজয়কে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ