শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৪৫২ বার পঠিত
বুধবার, ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পক্ষকাল সংবাদ-

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় তিনি জানিয়েছেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধুকে হারালো।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ।

ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী এই রাজনীতিবিদের মৃত্যুতে শেখ হাসিনা এক বার্তায় সুষমা স্বরাজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে ২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মৃত্যুর ঘণ্টাখানেক আগে সুষমা স্বরাজকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক তৈরিতে সুষমা স্বরাজ কাজ করেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বাংলাদেশের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়। তাতে করে ছিটমহলে থাকা মানুষের বন্দিজীবনের অবসান ঘটে।

দীর্ঘদিন জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অটল বিহারী বাজপেয়ী এবং মোদি সরকারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীত্বও সামলেছেন সুষমা। বাজপেয়ী মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছিলেন, সামলেছেন স্বাস্থ্যমন্ত্রণালয়। বাজপেয়ী পরবর্তী যুগে বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। মোদি জমানায় তিনি দায়িত্ব পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)