শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি: ওবায়দুল কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি: ওবায়দুল কাদের
৪৮০ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি: ওবায়দুল কাদের

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাসে অপশক্তির তৎপরতা বেড়ে যায়। তাই এডিস নিয়ে আমাদের ব্যস্ত রেখে যেন তারা কোনও ঘটনা ঘটাতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

আজ রোববার (৪ আগস্ট) রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু নিয়ে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন তিনি। এসময় ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি মেয়র, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। যতদিন এডিস মশা নিয়ন্ত্রণ না হবে ততদিন চলবে। সবাই নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। কার্যকর ওষুধের জন্য দুই সিটি করপোরেশন চেষ্টা করছে। দুই মেয়রকে বলবো, বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে মশা নিয়ন্ত্রণে যা যা করা দরকার অবিলম্বে তা করতে হবে।

সিটি করপোরেশন-স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার অনুরোধ জানিয়ে কাদের বলেন, এক সঙ্গে বসে সমন্বিতভাবে ঠিক করে আপনারা কথা বলবেন। এমন কোনও বিষয় বলবেন না যেন জনমনে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আপনারা লোক দেখানো কাজ করবেন না। প্রোগ্রামে মাইক লাগিয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠান করে দায়িত্ব শেষ করে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি বলেন, ঈদের সময় বাড়ি যাওয়ার আগে কারও গায়ে জ্বর থাকলে নিজ উদ্যোগে রক্ত পরীক্ষা করে বাড়ি যাবেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)