শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডেঙ্গু প্রতিরোধে আ.লীগের ২২ সদস্যের সেল গঠন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ডেঙ্গু প্রতিরোধে আ.লীগের ২২ সদস্যের সেল গঠন
৪৩২ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু প্রতিরোধে আ.লীগের ২২ সদস্যের সেল গঠন

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভা

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিংয়ের জন্য ২২ সদস্যের সেল গঠন করেছে আওয়ামী লীগ। পাঁচ ধরনের কর্মসূচি পালনে কাজ করবে এই সেল। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সারাদেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আওয়ামী লীগের একটি ‘ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল’ গঠন করা হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিগুলো হলো- ক. ৬৪টি জেলা মনিটরিং সেল গঠন, খ. জনসচেতনতা সৃষ্টি, গ. চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, ঘ. সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং ঙ. সব জেলায় প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম, মুকুল বোস ও চিকিৎসক নেতারা।

মনিটরিং সেলের আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। কমিটির সদস্যরা হলেন- ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া (ডাবলু), ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার, ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. মো. কামরুল হাসান (মিলন), ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মো. জুলফিকার আলী (লেনিন) এবং ডা. সৈয়দ আতিকুল হক।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)