শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রতিদিন আসছে ২ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রতিদিন আসছে ২ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট
৪৯০ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিন আসছে ২ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট

পক্ষকাল সংবাদ-

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু শনাক্তকরণের কিট সহজলভ্য ও সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে ওষুধ প্রশাসন। অধিদফতরের দাবি, প্রতিদিন দুই লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানি করা হচ্ছে।

সময়োচিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কিটের সাময়িক সংকট হলেও তা কেটে যাচ্ছে বলে জানায় ওষুধ প্রশাসন অধিদফতর।

জানা গেছে, বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আজ (শনিবার) প্রতিবেশী দেশ ভারত থেকে এক লাখ ৮০ হাজার ৫০টি কিট বাংলাদেশে পৌঁছাবে। এছাড়া প্রতিদিন বিভিন্ন আমদানিকারকের মাধ্যমে দুই লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

দেশের মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওএমসি হেলথ কেয়ার (প্রা.) লি. গত ৬ আগস্ট থেকে প্রতিদিন ৩৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি মোট ২০ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট আমদানি করবে।

ডেঙ্গু শনাক্তকরণ কিটের সহজলভ্যতা নিশ্চিতের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

এছাড়া সার্বক্ষণিক হট লাইনের মাধ্যমে মিডিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের জন্য অধিদফতরের এক কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। অধিদফতরের হট লাইন নম্বর- ০১৭০৮৫০৬০৪৭।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)