শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » স্বজনদের কাছে আর ফিরে আসবেন না তারা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » স্বজনদের কাছে আর ফিরে আসবেন না তারা
৪৫৯ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বজনদের কাছে আর ফিরে আসবেন না তারা

পক্ষকাল সংবাদ-

স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন ওরা ২৯ জন। সকলেই আশা করেছিলেন সুস্থ দেহে পবিত্র হজ পালন করে স্বজনদের কাছে আবার ফিরে আসবেন। তাদের অনেকেই ওমরাহ হজ করে আগামী ১১ আগস্ট অনুষ্ঠিতব্য হজ পালনের দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে কেউ মক্কা, কেউ মদিনা আবার কেউবা জেদ্দায় অবস্থান করছিলেন। কিন্তু মূল হজ করার আগে তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে তাদের দাফন হয়েছে। তারা আর কেউ স্বজনদের কাছে নিজ জন্মভূমিতে ফিরে আসবেন না।

গত ৪ জুলাই চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। গতকাল ২ আগস্ট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১২ হাজার ৬০৬ জন সৌদি আরব পৌঁছেছেন। মোট হজযাত্রীর মধ্যে গতকাল পর্যন্ত মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে ২৪ জন মক্কায়, ৪ জন মদিনায় ও ১ জন জেদ্দায় মারা গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে মক্কায় বাংলাদেশ মেডিকেল সেন্টারে দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক জানান, হজযাত্রীদের মধ্যে কারও অস্বাভাবিক মৃত্যু হয়নি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধির কারণেই তারা মারা গেছেন। অধিকাংশেরই বয়স ৬০ বছরের বেশি।

যারা মারা গেছেন তাদের নামের তালিকা

রাজধানীর পল্লবীর সেলিম (৫৬), বগুড়ার সোনাতলার সালজার রহমান (৬১), কুমিল্লা মুরাদনগরের আবুল হাশেম (৬১), বগুড়া আদমদীঘির এম এস এম আফজাল হোসেন (৬৫), রাজধানী ঢাকার মোহাম্মদপুরের তাহমিনা নাসরিন (৪৮), কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মোহাম্মদ মহরম আলী (৬৪), ঢাকা দোহারের আব্দুস সালাম (৫৩), চট্টগ্রামের পটিয়ার মাহমুদুল হক (৬৭), রাজশাহী গোদাবাড়ির কুলসুম বেগম (৬৯), শরীয়তপুরের জাজিরার আব্দুল মান্নান (৭১), কক্সবাজার সদরের শফিউজ্জামান (৬০), কক্সবাজার চকরিয়ার আবু তালেব (৮২), বরিশাল মুলাদীর মো. আব্দুল খালেক (৬৪), নাটোর লালপুরের জাহাঙ্গীর হোসাইন (৬৯), কুমিল্লার মনোহরগঞ্জের ফয়জুল্লাহ (৬৫), টাঙ্গাইল মির্জাপুরের এম এম লুৎফর রহমান (৬৪), সাতক্ষীরা কলারোয়ার মোহাম্মদ ইদ্রিস আলী (৬২), ময়মনসিংহ ফুলপুরের গোলাম মোস্তফা তালুকদার (৬২), বাগেরহাটের কচুয়ার আব্দুল মালেক শেখ (৭৪), কুড়িগ্রামের রাজারহাটের মো. আব্দুল জলিল (৭৪), সাতক্ষীরা তালার আনোয়ারা বেগম (৬৯), মাদারীপুর কালকিনির আব্দুল জলিল মিয়া (৭৫), ফেনী সদরের মোহাম্মদ শাহজাহান (৬১), কুমিল্লা বড়ুয়ার আব্দুল বারেক (৬১), গাজীপুর সদরের মো. আবুল হোসাইন (৬৫), নরসিংদী সদরের মোহাম্মদ আলী (৬১), সিরাজগঞ্জের কামার পাড়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০), নওগাঁর পত্নীতলার মো. আফসার আলী (৮৯) এবং বরিশালের উজিরপুরের মজিবুর রহমান খান (৬৩)।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)