শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » টিকিট বিক্রির অনিয়ম ধরতে কমলাপুরে দুদকের অভিযান
প্রথম পাতা » অপরাধ » টিকিট বিক্রির অনিয়ম ধরতে কমলাপুরে দুদকের অভিযান
৫২২ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকিট বিক্রির অনিয়ম ধরতে কমলাপুরে দুদকের অভিযান

পক্ষকাল ৩০ জুলাই - ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি হচ্ছে কিনা তা তদারকি করতে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করেন দুদক টিম। দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি জানান, অনলাইনে এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কমলাপুর স্টেশনে অভিযান চালানো হয়। আমরা কোনো অনিয়ম পাইনি। তবে অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। টিকিট বিক্রির অনিয়ম খতিয়ে দেখতে অন্য স্টেশনেও অভিযান চালানো হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সোমবার ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার ৩০ জুলাই সকাল ৯টা থেকে দেয়া হচ্ছে ৮ আগস্টের (বৃহস্পতিবারে) টিকিট। এ দিনের টিকিটের জন্যে যেন যুদ্ধে নেমেছেন মানুষ। গতকাল রাত থেকে টিকিট প্রত্যাশীদের স্টেশনে যেন তিল ধারণের ঠাঁই নেই। মানুষের দীর্ঘ লাইনে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত টিকিটের জন্য। কাউন্টারের সামনে থেকে শুরু করে সড়কের কাছাকাছি পৌঁছেছে লাইন। টিকিট প্রত্যাশীদের ভিড়ে স্টেশন এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।

তবে এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে ঈদের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। এরমধ্যে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের টিকিট কমলাপুরে পাওয়া যাচ্ছে। বিমানবন্দর স্টেশনে দেয়া হচ্ছে নোয়াখালী ও চট্টগ্রামের টিকিটসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজঁগাওয়ে দেয়া হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট। বনানী থেকে নেত্রকোনাগামী এবং পুরাতন ফুলবাড়িয়া স্টেশন থেকে দেয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকেট।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)