শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
৫৬৭ বার পঠিত
শনিবার, ২৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

পক্ষকাল সংবাদ-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে মঠখোলা-কটিয়াদী সড়কে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে শরীফ মিয়া (৩০), অটোরিকশার যাত্রী দাউরাইট গ্রামের হাদিউল ইসলামের ছেলে মঠখোলা বাজারের ব্যবসায়ী খোকন মিয়া (২৮), কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের মেরাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে অহিদ মিয়া (৪০) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশারটি পাকুন্দিয়ার মঠখোলা বাজারের পাশে বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশারটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সিএনজিচালক শরীফ এবং মঠখোলা বাজারের ব্যবসায়ী খোকন। এছাড়া সিএনজিতে থাকা রাজিয়া খাতুন ও অহিদ মিয়া নামে দুই যাত্রী গুরুতর আহত হন। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঢাকায় নেওয়ার পথে অহিদ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক এবং চালক বাচ্চুকে আটক করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান চারজন নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ট্রাকচালক ও ট্রাকটি আটক করা হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)