শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ৪০তম বিসিএসের ফল ঈদের আগেই প্রকাশ হবে
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ৪০তম বিসিএসের ফল ঈদের আগেই প্রকাশ হবে
৫৩১ বার পঠিত
রবিবার, ২১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০তম বিসিএসের ফল ঈদের আগেই প্রকাশ হবে

পক্ষকাল সংবাদ-
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঈদের আগে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। ওই সূত্র জানায়, ফলাফল প্রকাশের জন্য পিএসসি দ্রুতগতিতে কাজ করছে। এ বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে? জানতে চাইলে তারাঁ বলেন ‘আমরা ৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল ঈদের আগেই প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি ঈদের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।’

পিএসসি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)