শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সরকারি কর্মচারিদের প্রতি আহবান জানালেন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সরকারি কর্মচারিদের প্রতি আহবান জানালেন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
৪৫৮ বার পঠিত
রবিবার, ৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সরকারি কর্মচারিদের প্রতি আহবান জানালেন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পক্ষকাল সংবাদ;
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য সরকারি কর্মচারিদের প্রতি আহবান জানিয়েছেন । আজ বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক । এই প্রত্যাশা পূরণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে হবে ।

তিনি আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় । জনসেবা প্রদানে এই মন্ত্রণালয় ও অধীনস্ত প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে । ভবিষ্যতেও এ সুনাম ধরে রেখে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তারা কর্মরত রয়েছে । তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে ।

প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করে গড়ে তুলতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)