শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মিয়ানমার রোহিঙ্গাদের ফেরৎ নিতে চাইছে না-প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মিয়ানমার রোহিঙ্গাদের ফেরৎ নিতে চাইছে না-প্রধানমন্ত্রী
৪২৯ বার পঠিত
রবিবার, ৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরৎ নিতে চাইছে না-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জান্তিক সম্প্রদায় রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সোচ্চার হলেও মিয়ানমার তাদের ফেরৎ নিতে চাইছে না। কিছু আন্তর্জাতিক সংস্থাও চায় না রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যাক। রবিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সফরের বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেণ প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পাসপোর্ট ছাড়া বিমানের পাইলটের উড়ানে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যখনই বিমানে উঠি তখনই একটা ঘটনা ঘটে। একটা নিউজ হয়। আমরা ইমিগ্রেশনে আরও কড়াকড়ি করতে বলে দিয়েছি। যে যতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক প্রত্যেকের পাসপোর্ট ভিসা পরীক্ষা করা হবে। বিমানের সমস্যাগুলো আমরা যখন দুর করে যাচ্ছি ঠিক সেই সময়ে এমন ঘটনাগুলো ঘটছে এটিও দেখতে হবে।

তিনি বলেন, দীর্ঘ দিন যারা বিমানকে নিয়ে খেলতো তাদের হয়তো সমস্যা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে আবারও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো একে একে সমস্যা হবে। সমুদ্রসীমার সমাধান হয়েছে, ছিটমহল বিনিময় উৎসবমুখর পরিবেশে হয়েছে। বাকিগুলোও হবে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী মাসে চীন সফরে যাবেন বলে জানান। এ বিষয়ে তিনি বলেন, চীনের মহামান্য প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছেন। আলোচনা চলছে। তারিখ ঠিক হয়নি। সেখানে যাব ইনশাআল্লাহ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)