শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ, বড় জাহাজগুলোকে জেটি ছাড়ার নির্দেশ
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ, বড় জাহাজগুলোকে জেটি ছাড়ার নির্দেশ
৬০৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ, বড় জাহাজগুলোকে জেটি ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম-

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র সম্ভাব্য আঘাতকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরই অংশ হিসেবে বন্দরে পণ্য ওঠানামা বন্ধ এবং জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলোকে জেটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলার পর এই নির্দেশনা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ জানান, নিয়ম অনুসারে সাধারণত ৫ থেকে ৭ নম্বর বিপদ সংকেত চলাকালে এই নির্দেশনা দেয়া হয়। বর্তমানে ৬ নম্বর বিপদ সংকেত চলায় বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই বন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে বন্দর সচিব ওমর ফারুক বলেন, বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ রাখতে বলা হয়েছে। জেটিতে থাকা ২১টি বড় জাহাজকে নিরাপদ স্থানে চলে যেতে বলার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবসময় ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলেও জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

সুপার সাইক্লোনে রূপ নেয়া ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত, কক্সবাজারকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)