শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » ওসমানী বিমানবন্দরে অবিশ্বাস্য কাণ্ড!
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » ওসমানী বিমানবন্দরে অবিশ্বাস্য কাণ্ড!
৪৫০ বার পঠিত
সোমবার, ১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানী বিমানবন্দরে অবিশ্বাস্য কাণ্ড!

পক্ষকাল ডেস্ক - ০১ এপ্রিল- রীতিমতো অবিশ্বাস্য কাণ্ড ঘটছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সিলেট বিভাগের একমাত্র এই বিমানবন্দরটিতে কোনো ধরনের টেন্ডার ছাড়াই চলছে লাগেজ র‌্যাপিংয়ের কাজ। সচেতন মহল অভিযোগ তুলছেন, বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের ইন্ধনেই হচ্ছে এমন তুঘলকি কাজ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন শত শত প্রবাসী দেশে আসা-যাওয়া করেন। এছাড়া এ বিমানবন্দর ব্যবহার করে সিলেটের অনেকেই বিভিন্ন দেশে ঘুরতে যান। এসব বিমানযাত্রীদের লাগেজ র‌্যাপিংয়ে ওসমানী বিমানবন্দরে ২শ’-৫শ’ টাকা পর্যন্ত নেয়া হয়। কিন্তু অবিশ্বাস্যভাবে এ কাজ করা হচ্ছে কোনো ধরনের টেন্ডার ছাড়াই।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ র‌্যাপিংয়ের কাজ করছে একটি প্রতিষ্ঠান। কোনো ধরনের টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানটিকে এই কাজ দেয়া হয়েছে। এক্ষেত্রে ব্যবস্থাপক হাফিজ আহমদ নিজ স্বার্থেই টেন্ডার ছাড়া কাজ দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
টেন্ডার ছাড়াই একটি প্রতিষ্ঠানকে দিয়ে লাগেজ র‌্যাপিংয়ের কাজ করানোয় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ টেন্ডার ছাড়াই লাগেজ র‌্যাপিংয়ের কাজ চলছে বলে স্বীকার করেন।
তিনি বলেন, ‘টেন্ডার ছাড়াই লাগেজ র‌্যাপিংয়ের কাজ করছে একটি প্রতিষ্ঠান। অনেক আগে একবার টেন্ডার হয়েছিল, এরপর আর হয়নি।’কেন টেন্ডার হচ্ছে না, এমন প্রশ্নে হাফিজ আহমদ বলেন, ‘অথিরিটি মনে করছে টেন্ডারের দরকার নেই, তাই হচ্ছে না। মূল লক্ষ্য হচ্ছে যাত্রীদের সেবা দেয়া। সেবা দেয়া হচ্ছে।’

হাফিজ আহমদ ‘যাত্রীদের সেবা’ দেয়ার কথা বললেও ওসমানী বিমানবন্দরে যাত্রী হয়রানি যেন নিত্যনৈমিত্তিক বিষয়। প্রতিনিয়ত এ বিমানবন্দরে প্রবাসীরা চরম হয়রানির শিকার হন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ‘ওসমানী বিমানবন্দরে টেন্ডার ছাড়া কাজ কিভাবে হয়। এগুলো হচ্ছে অনিয়ম, সুশাসনের অভাব। স্বচ্ছতা নাই।’

অভিযোগ ওঠেছে, প্রায় এক যুগ ধরে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপকের পদে থেকে নিজের একটি আধিপাত্যবাদী বলয় গড়ে তুলেছেন হাফিজ আহমদ। বিমানবন্দরের সব অনিময়-দুর্নীতির পেছনেও তার ইন্ধন রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। টাওয়ার কন্ট্রোলার থেকে ব্যবস্থাপক বনে যাওয়া হাফিজের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অবশ্য সকল অভিযোগই অস্বীকার করেন তিনি।

সূত্র: সিলেটভিউ



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)